
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ২৪ মার্চ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদমদীঘি রহিম উদ্দনি ডিগ্রী কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে । এ নির্বাচনে ৩ জন অভিভাবক প্রতিনিধির বিপরীতে ৬ জন অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার অধ্যক্ষের কার্যালয়ে অভিভাবকদের সম্মুখে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অন্তে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। এদিকে শিক্ষক প্রতিনিধি হিসাবে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। একজন শিক্ষক মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বাকি ৩ জনের মনোনয়ন পত্র যাচাই অন্তে বৈধ ঘোষনা করেন নির্বাচন বোর্ড।

প্রতিবেদক 




















