০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহঙ্গীর উপজেলার চকবাড়িয় গ্রামের তাছের আলী সরদারের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় চাঁপাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছেন আদমদিঘী থানা পুলিশ।  বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান  গ্রেপ্তরকৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

প্রকাশিত: ০৫:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫