০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সান্তাহারে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক কেজি গাঁজাসহ মোছাঃ রুনা (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুনা উপজেলার সান্তাহার পৌর শহরের লকু ইস্ট কলোনী এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার দুপুরে উপজেলার আনিকা পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় মাদক নিয়ে কোথাও যাচ্ছিলেন মোছাঃ রুনা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেফতার 

সান্তাহারে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫