০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিএনপি অফিস ভাংচুর মামলায় একজন গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপি অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ আসাদ প্রামানিক(৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে উপজেলার মন্দির পুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদ প্রামানিক আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। মামলা সুত্রে জানায়ায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপি অফিসে গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে বেআইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে অতর্কিত হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলার  এজাহারভুক্ত আসামি আসাদ প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সততা নিশ্চিত করে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামিকে  মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে  আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বিএনপি অফিস ভাংচুর মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশিত: ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫