
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ট্রেনের নীচে কাটা পড়ে জামিল উদ্দিন সরদার(৪৫) বছর বয়সের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আদমদীঘি উপজেলার উৎরাইল গ্রামের নিকট ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে এবং দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন,লাশের পরিচয় সনাক্তের জন্য পুলিশের একটি বিশেষ দল (পিবিআই) কাজ করছে। এময় পরে পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক শ্রী প্রদীপ কূমার জানান নিহত ব্যক্তি নওগাঁ জেলার খলিশাকুড়ি সরদারপাড়া ৭ নং ওয়ার্ড এর লবীর উদ্দিন সরদারের ছেলে জামিল উদ্দিন সরদার(৪৫)। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । #

প্রতিবেদক 




















