০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি  :  বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গুরু চন্দ্র বর্মণ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরু চন্দ্র বর্মণ উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের মৃত গোপাল বর্মণের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের গুরু চন্দ্র বর্মণের সঙ্গে একই গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়েউঠে। এরপর মেয়ের পরিবারে বিষয়টি জানাজানি হলে মেয়ের বাবা তাদের সম্পর্কে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে মেয়ের বাবার সাথে ছেলের ঝামেলা হয় এবং ছেলেকে তার মেয়ের পথ থেকে সড়ে যেতে বলেন। পরে ছেলে অভিমান করে বুধবার রাতে নিজ বাড়িতে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। খরব পেয়ে তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যান গুরু চন্দ্র বর্মণ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়ে আইন গত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০১:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪