১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মনোয়ার জাহিদ রোকন নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনোয়ার জাহিদ রোকন (৪০) সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাঁতাহার মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে।১৮ ডিসেম্বর বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, আদমদীঘিতে গত ১৯ ও ২৫ আগষ্ট বিএনপি এবং যুবদল অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ মামলায় নাম উল্লেখ করে এবং অজ্ঞাতসহ প্রায় ৫শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এ ঘটনায় পর থেকে গা-ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত মঙ্গলবার তার নিজ বাড়িতে এসে আত্মগোপনে ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন রাতে পুলিশ তার বসতবাড়ির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তার রোকনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার 

প্রকাশিত: ০১:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪