
মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার বগুড়ার গাবতলী পৌরসভাধীন দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন কালু গাজির বাজার মাঠে আরাফাত রহমান কোকো জোড়া খাসি মিনি ফুটবল টুর্নামেন্ট/২৪ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম এবং গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু কবুতর উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল ইসলাম শিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















