০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার আদমদীঘিতে রাস পূর্নিমা অনুষ্ঠিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া)  প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে রাস পূর্নিমা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের তালসন পালপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে রাস উৎসব করা হয়। হিন্দু ধর্মলম্বীদের উৎসবের মধ্যে এটি একটি অন্যতম উৎসব। কথিত আছে,রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরন করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাসলীলা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্নিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই আত্ন বিশ্বাসে প্রতি বারের ন্যায় তালসন পালপাড়া রাধাগোবিন্দ মন্দিরে  শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতভর রাস পুজা,প্রতিমা প্রদক্ষিন, কদলীবনে রাধাগোবিন্দের লীলানুষ্ঠান ও কীর্তন অনুষ্ঠিত হয়। তালসন পালপাড়া রাস উৎসব কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক সনজিৎ কুপার পাল  বলেন,প্রতি বছরের ন্যায় এবার রাস উৎসবের আয়োজন করা হয়। ভক্তদের মনের ইচ্ছা পূরণ ও পূর্ণতা লাভ হোক রাস উৎসবের মধ্য দিয়ে এই প্রত্যাশা করি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার আদমদীঘিতে রাস পূর্নিমা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪