০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন বিরোধী অভিযানে — ইউ,এন,ও আদমদিঘী 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পলিথিন (প্লাস্টিক) বিরোধী অভিযানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। ৫ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় আদমদীঘি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল ফাহাদ।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, সরকার পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন৷ সারাদেশে জেলা-উপজেলাতে পলিথিন (প্লাস্টিক) বিরোধী অভিযান শুরু করেছেন। সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে এই অভিযান কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার মাছ বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, বিভিন্ন সামগ্রীর দোকানে পলিথিন ব্যবহার না করতে সকলকে নিষেধ করা হয়। এবং বাজারে ছোট-বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে বলা হয়, পলিথিন ব্যবহারের কারনে আমাদের পরিবেশে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষয়টি নিয়ে কঠোরভাবে আমরা কাজ করবো। এই বিষয়ে আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) রুমানা আফরোজ জানান। ইচ্ছে করলে আমরা পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্য ব্যবহার করতে পারি। এটার বাস্তবায়ন করা এখনও সম্ভব। সরকারও এ বিষয় নিয়ে খুবই তৎপর রয়েছে। অন্যথায় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন বিরোধী অভিযানে — ইউ,এন,ও আদমদিঘী 

প্রকাশিত: ০৩:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪