
ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় ২ নভেম্বর/২৪ শনিবার সন্ধ্যা রাতে বগুড়া জেলা কমিটি আয়োজিত শহরের ইয়াকুবিয়া মোড় আকবরিয়া মিষ্টি মেলা চাইনিজ রেষ্টুরেন্টে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সংস্থার জেলা কমিটির আহবায়ক মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউনুছ উদ্দীন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। আরো বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার জেলা কমিটির শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. প্রভাষক শফিকুল ইসলাম, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী, সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সদস্য সচিব মাসুদুর রহমান মিলন, ঢাকা জেলা কমিটির সদস্য সচিব বাপ্পি আহম্মেদ শ্রাবন, সাংবাদিক সংস্থার জেলা কমিটির অধ্যাপক জুলফিকার আলী ভূট্টা, হারুন অর রশিদ বিপ্লব, ফজলুল হক বাবলু, তাহেরা জামান লিপি, আব্দুল হান্নান, আবুল কালাম আজাদ বাবু, এনামুল হক, আয়ুব আলী, আব্দুল আলিম, রেজাউল করিম রেজা, মিজানুর রহমান রনি, শাকিল আহমেদ, আবু তৌহিদ হাসান, হেলাল উদ্দিন, আবু শাহীন, আশরাফুল ইসলাম, আবু সাহেদ, রাশেদুল ইসলাম প্রমুখ। স্বরণ সভা শেষে আলতাফ হোসেনসহ জেলা কমিটির যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া খায়ের ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















