০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জামায়াতের সুধী সমাবেশে ডাঃ শফিকুর রহমান  ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ ভালো থাকবে  

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ ২৬ অক্টোবর শনিবার জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখা আয়োজিত শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী। আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, অধ্যাপক নাজিম উদ্দীন, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ ভালো থাকবে। থাকবে না ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ। সুধী সমাবেশের আগে তিনি (ডাঃ শফিকুর) রোকন সম্মেলনে যোগ দেন। শেষে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় জামায়াতের সুধী সমাবেশে ডাঃ শফিকুর রহমান  ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দু মুসলিমসহ সকল ধর্মের মানুষ ভালো থাকবে  

প্রকাশিত: ০৩:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪