১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ॥ অতঃপর গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে
শিমুল হাসান, (আদমদিঘী) প্রতিনিধ: বগুড়ার আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে লালন বাঁশফোর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত লালন বাঁশফোর উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার মৃত বিরণের ছেলে। জানা যায়, গত ৫মে গত রবিবার দুপুরে নিজ বাড়িতে একা ছিলো ওই কিশোরী। এসময় ঘর ঝাড়ু দেওয়ার জন্য লালন বাঁশফোর তার বাড়িতে ডেকে নিয়ে যায় ওই কিশোরীকে। পরে শয়ন ঘরে দরজা বন্ধ করে হলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লালন বাঁশফোর এবং পরিবারে বলতে নিষেধ করে তাকে। এরপর আবারও ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে তিনি। কয়েক মাস পর গত রবিবার (১৩ অক্টোবর) সকালে ওই কিশোরীর শারীরিক অবস্থা পরিবর্তন হলে মনে সন্দেহ জাগে পরিবারের লোকজনের। পরে তাকে নিয়ে এলাকার একটি পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা বলে জানায় চিকিৎসক। এরপর পরিবারের লোকজন তাকে জিজ্ঞেসা করলে লালন বাঁশফোর নামের ব্যক্তির নাম বলে ওই কিশোরী। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

সোনাতলায় নাশকতা মামলায় যুবলীগ নেতা বিপ্লব গ্রেফতার 

আদমদীঘিতে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ॥ অতঃপর গ্রেফতার

প্রকাশিত: ০২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪