০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেমিকার শোকে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিলেন তরুণ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পালিয়ে আসার পর স্বজনরা প্রেমিকাকে ফিরে নিয়ে যাওয়ায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাহিদ হোসেন (২০) নামের এক তরুণ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের হাবিল মণ্ডলের ছেলে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নাহিদ হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জের এক মেয়ের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ থেকে নাহিদের বাড়িতে চলে আসেন ওই তরুণী। নাহিদ হোসেন তাকে নিয়ে নওগাঁ দুবলহাটি নানার বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে তরুণীর স্বজনরা তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে সোমবার ভোরে দুবলহাটি থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল সাড়ে ৭টায় নাহিদ হোসেনকে আদমদীঘির ফায়ার স্টেশনের কাছে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যান তারা। পরে নাহিদ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

প্রেমিকার শোকে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিলেন তরুণ

প্রকাশিত: ০২:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪