
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ২৫ আগষ্ট রোববার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাব্বির হাসানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সুখানপুকুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন গাবতলী সোনাতলা সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাগর মিয়া, শাওন, নাফিস, তুষার, রিয়াদ হাফিজ প্রমুখ। বক্তাগণ বলেন, গত ৫ই আগষ্ট বগুড়ার সোনাতলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর পশ্চিম পাড়া এলাকায় বিজয় মিছিল শেষে সুখানপুবুর উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেনীর ছাত্র সাব্বির হোসেন আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

প্রতিবেদক 




















