০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজন  নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, (আদমদিঘী) প্রতিনিধি : বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনের অদূরে লকু কলোনি এলাকায় ট্রেনে কাটা পড়ে সাজ্জাত নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সাজ্জাত হোসেন (২৩) উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্ব লকু কলোনি মহল্লার শামিউল ইসলামের ছেলে। আজ (১৭ জুলাই) বুধবার ভোরে ঘটনাটি ঘটে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় অজ্ঞাত কোনো এক ট্রেনে কাটা পড়ে যুবকটি ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা রেলওয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, বলেন এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে একজন  নিহত

প্রকাশিত: ০৩:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪