
শিমুল হাসান,, (আদমদীঘি) প্রতিনিধিঃ বুধবার(২৬) জুন ২০২৪ ইং বেলা সাড়ে ১২টায় বগুড়ার সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য মোট- ৩৩ কোটি ৬১ লক্ষ ৬৫ হাজার ১৬০ টাকার বাজেট ঘোসনা করা হয়েছে। আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য রাজস্ব খাতে বার্ষিক ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭,৫৯,৬৪,৬০০.০০ টাকা,রাজস্ব খাতে বার্ষিক আয়ের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১৬,০২০০,৫৬০.০০ টাকা। রাজস্ব খাতে ঘাটতি পরিমান ১,৫৭,৬৪,০৪০.০০ টাকা সহ আগামী ২০২৪-২০৫ অর্থ বছরের জন্য মোট ৩৩ কোটি ৬১ লক্ষ ৬৫ হাজার ১৬০ টাকার বাজেট ঘোসনা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এ বাজেট ঘোসনা করেন। প্যানের মেয়র জাজিৃস আলম রতনের সঞ্চলনায় বাজেটে সান্তাহার খাদ্য শস্য সাইলোর অধিক্ষক শাহরিয়ার তালুকদার ফয়সাল,ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন,মমতাজ আলী, নজরুল ইসলাম,ওয়াহেদ আলী,আলাউদ্দীন, হুমায়ন কবির বাদশা, আব্দুল কুদ্দুস, কমরুজ্জামান এবং মহিলা কাউন্সিলর আমন্ত্রিত অতিথিসহ স্থানীয় সাংবাদিকগন উস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















