১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন  নিহত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,( আদমদীঘি) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে । আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: রেজাউল করিম জানান, রোববার (৫ ই মে) ২০২৪ ইং  সকাল আনুমানিক ৯: ৩০ মিনিটে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের জানা গেছে  আজ রোববার সকালে ব্যবসায়ী আব্দুস ছালাম তার মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সড়ক দিয়ে চাঁপাপুর বাজারে যাওয়ার সময় মটপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে  ইটবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় সড়কে পড়ে যান। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও ট্রাক্টর করে  আটক করে থানায় নিয়ে যান। এই সময় ট্রাক্টরে থাকা চালক ও হেলপার পালিয়ে যান। আদমদীঘি থানার অফিসার( ওসি)  ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একজন  নিহত 

প্রকাশিত: ০২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪