০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি: তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার সান্তাহার পৌর শহরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। শুক্রবার দুপুরে পৌর শহরের রেলগেট চত্বরে পৌরসভার কর্মচারী তুহিন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি প্রথম দিনে প্রায় ১২ শত শ্রমিক ও পথচারীর মাঝে ঠান্ডা শরবত খাওয়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার বিভিন্ন কর্মচারী, সিএনজি শ্রমিক, চার্জার শ্রমিক, দিন মজুরি  শ্রমিক সহ আরও অনেকে। এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহার পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরন

প্রকাশিত: ০৫:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪