
শিমুল হাসান, (আদমদিঘী) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা ও এন.আই আ্যাক্ট মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে নারীসহ ৫জনকে গ্রেফতার করেছে
থানা পুলিশ। গত রোববার (১৪এপ্রিল) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের গোলজার রহমানের স্ত্রী ছালমা খাতুন (৪৫), একই গ্রামের আছলাম আলীর স্ত্রী আমেনা বেগম (৩৬), করজবাড়ি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী বুদুন বেগম (৩৬) ও ছাতনী গ্রামের কলিম উদ্দিনের ছেলে হামিদুর রহমান (৬০) কে এন আই অ্যাক্ট মামলায় এবং কোমারপুর গ্রামের ছামছুল খন্দকারের ছেলে দুলু খন্দকার (৫৯) কে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করা হয়। সোমবার (১৫) এপ্রিল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান।

প্রতিবেদক 




















