
শিমুল হাসান,, ( আদমদিঘী) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর -২০২৪ ও পহেলা বৈশাখ প্রস্তুতি -১৪৩১ এবং সর্বজনীন পেনশন স্ক্রিম বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত )মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ফিরোজ হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা বুরুন কুমার পাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরুপমা সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু) ,জিল্লুর রহমান, শামীম আহমেদ, আব্দুস সালাম মাস্টার, গোলাম মোস্তফা এবং নাহিদ সুলতানা তৃপ্তি।এছাড়াও সকল ইউপি সচিব, হিসাব সহকারী ও ইউডিসি উদ্যোক্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















