০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
শিমুল হাসান, (আদমদিঘী) প্রতিনিধি : বগুড়া আদমদিঘী  সান্তাহারে কেনাবেচার সময় ৭২ হাজার টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম ওরফে কনা (৩৫) নামের এক জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। সে লালমনিরহাট সদরের পানির ট্যাংকি খোচাবাড়ী এলাকার অলি আহম্মেদের ছেলে। গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন জনৈক টুটুল এর বিকাশের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের সামনে কতিপয় ব্যক্তি জাল টাকা কেনা বেচা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার টাউন পুলিশ ফাড়ির সদস্যরা সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার জনৈক টুটুল-এর বিকাশের দোকানের সামনে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে কনা নামের ওই ব্যক্তিকে আটক করেন। এরপর তার হেফাজতে থাকা বাংলাদেশী ৭২ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফঁাড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ০২:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪