
শিমুল হাসান, (আদমদিঘী ) প্রতিনিধিঃ আদমদীঘির সিংগাহার গ্রামে রাস্তার পাশে ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিটে জখম, নারীর শ্লীলতহানি ও সোনার চেইন ছিনতাই মামলার
এজাহারভুক্ত আরো দুই আসামী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সিংগাহার
গ্রামের হোসেন আলী প্রামানিরে ছেলে হারুনুর রশিদ (৩২) ও আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসেন
(২১)। গত বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে আদমদীঘির চাঁপাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার একই গ্রামের আতাউর রহমানের স্ত্রী মোসলেমা খাতুনকে গ্রেফতার করা হয়।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের আসলাম আলী গত
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তার বাড়ির নিকট রাস্তার পাশে ঘাস খাওয়াতে ছাগল বেঁধে রাখেন। রাস্তার পাশে
কেন ছাগল বেঁধে রেখেছে এ নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের হারুনুর রশিদ ও রাকিবসহ তার লোকজন
আসলাম আলীর বাড়িতে প্রবেশ করে বাকবিতন্ডা ও গালিগালাজ শুরু করে। এসময় আসলাম আলী ও তার স্ত্রী জাকিয়া বেগম গালিগালাজ করতে নিষেধ করায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আসলাম আলী ও তার স্ত্রী জাকিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে মারপিটে জখম করে। পরে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসাপালে ও সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মারপিটের সময় প্রতিপক্ষরা শাকিলা খাতুন নামের এক নারীর শ্লীলতাহানি ঘটায় ও তার গলা থেকে ৪০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত আসলাম আলীর বোন চম্পা বিবি বাদি হয়ে গত ২২ মার্চ আদমদীঘি থানায় একই গ্রামের হারুনুর রশিদ, রাকিব ও মোসলেমা খাতুনসহ ৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

প্রতিবেদক 




















