
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকার গোদারপাড়া পশ্চিমপাড়ায় সহায় সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত ❝জ্ঞানের শহর❞ নামক পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ মার্চ শুক্রবার বিকালে মহতি আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা নাহিদা ইয়াছমিন শিমু, বিশিষ্ট সমাজ সেবক ও উপদেষ্টা জাহিদুর রহমান, প্রভাষক আইনুল হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক আহমেদ আলী মিন্টন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আলী আহমেদ মিঠুন, সহ সভাপতি মোঃ জারিফ হাসান, কোষাধ্যক্ষ শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এজাজুল হক সাকিন, প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদমান রহমান, দপ্তর সম্পাদক মাহিনুল হক, সদস্য রিয়াজ, বিপুল, মিথুন, মুন, রাফিউল, রাহাদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহায় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তাজুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহায় সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নুর ইসলাম সরকার মিন্টু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন ইসলাম।

প্রতিবেদক 




















