০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নিমার্নের জন্য  ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে লুৎফর রহমান নামের এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাকে দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আলী। শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক লুৎফর রহমান জানান, ‘আমার দুই পা অচল। আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার ঘরের প্রয়োজন ছিল। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীনকে জানালে তিনি আমার কস্টের কথাগুলো ইউএনও স্যারকে জানান। এরপর আমাকে তিনি দুই ব্যান্ডেল ঢেউটিন ও ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা হিসেবে তিন হাজার টাকার একটি ব্যাংক চেক প্রদান করেন। এই সহায়তা পেয়ে আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি হয়েছি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে প্রতিবন্ধী ভিক্ষুককে ঘর নিমার্নের জন্য  ও আর্থিক সহায়তা দিলেন ইউএনও

প্রকাশিত: ০১:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪