
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ১ মার্চ শুক্রবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন, জীবন বীমা কর্পোরেশন ও বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানীর যৌথ উদ্যোগে জাতীয় বীমা দিবস পালিত হয়। জাতীয় বীমা দিবসে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, জীবন বীমা কর্পোরেশন বগুড়া অফিসের উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাছেদ প্রামানিক, উন্নয়ন ম্যানেজার উজ্জ্বল চন্দ্র সরকার,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বগুড়া অফিসের জিএম ছিদ্দিকুর রহমান, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড’র রাজশাহী বিভাগ ইনচার্জ মোঃ আব্দুস শহীদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, সোনাতলা উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোঃ হেলাল উদ্দিন আহম্মেদ, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর বগুড়া অফিসের জাহাঙ্গীর আলম, সোনাতলা উপজেলা অফিসের ইউনিট ম্যানেজার সঞ্জিব রহমান,সোনাতলা অফিসের অফিস ইনচার্জ আমিরুল ইসলাম,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী সোনাতলা অফিসের ম্যানেজার মহিদুল ইসলামসহ অনেকে।

প্রতিবেদক 




















