১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে টেইলারিং হাউসের তালা ভেঙ্গে মালামাল চুরি চুরি এবং ছিনতাই আতংক

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শহরের উলিপুরে একটি টেইলারিং হাউসের তালা ভেঙ্গে থান কাপড়, লুঙ্গি, শাড়ীসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের ১নং ওয়ার্ডের উলিপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বিলাস টেইলার্স এন্ড ফেব্রিকস এর স্বত্তাধিকারী মো. আব্দুস সোবহান খলিফা জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। দুপুরের পর দোকান খুলতে গিয়ে দেখি তালার সাটার কাটা এবং ভিতরের মুল্যবান মালামাল নেই।

চোরেরা তার দোকান থেকে ২শ পিস লুঙ্গি, ৩০পিস শাড়ী, ৬০ পিস গামছা, শার্ট পিস ৫০টি, প্যান্ট পিস ৩০টি, ২শ পিস গেঞ্জি, ১শ পিস ওড়নাসহ প্রায় ২ লাখ টাকার অন্যান্য কাপড় চুরি করে নিয়ে গেছে বলে তিনি জানান।

শেরপুর টাউন ফাঁড়ির এএসআই হেলাল উদ্দিন জানান, চুরির বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

শেরপুরে টেইলারিং হাউসের তালা ভেঙ্গে মালামাল চুরি চুরি এবং ছিনতাই আতংক

প্রকাশিত: ০১:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪