১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকালে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপর দিকে দিবসটি উপলক্ষে সোনারায়ে স্থানীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেছেন ইউনিয়ন পরিষদ, আওয়ামী লীগ, তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজ, সোনারায় উচ্চ বিদ্যালয়, ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিকদল, নানা প্রতিষ্ঠান দিবসটি পালন করেছে।
এ ছাড়া বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন এর নেতৃত্বে শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বা পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীতে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ১২:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪