১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে অটোচালক হত্যায় ৭জনের বিরুদ্ধে থানায় মামলা \ অভিযুক্ত ৩ নারী গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পারিবারিক ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে শাওন মিয়া (২৩) নামের এক অটোচালক হত্যার ঘটনায় ৭জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ই ফেব্রুয়ারী ঘটনার রাতেই নিহতের বাবা মামুনুর রশিদ মিঠু বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, হত্যাকারী আমজাদের স্ত্রী ফাতেমা (৪৪) এবং দুই মেয়ে রাজিয়া খাতুন (২২) ও রাবেয়া খাতুন সুন্দরী (২০)। উল্লেখিত আসামীদের হত্যাকান্ডের দিনেই স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোর্পদ করেছিল। হত্যাকান্ডের মুলহোতা এখনও পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) শুকুর আলী বলেন, হত্যার মুলহোতাসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ,গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামের আমজাদ মন্ডলের (৫৫) সঙ্গে পারিবারিক বিরোধে প্রতিবেশী মিঠু মন্ডলের স্ত্রী কমেলা বেগম (৪৫) এর ঝগড়া হয়। একপর্যায়ে আমজাদ মন্ডল, তার স্ত্রী ও দুই কন্যা কমেলাকে গালাগালি এবং মারমুখী হয়ে ওঠে। পরে ঝগড়ার সংবাদ পেয়ে অটোরিক্সা চালক শাওন বাড়ীতে যায়। এরপর মাকে গালাগালি ও মারমূখী হওয়ার কারণ জানতে আমজাদ মন্ডলের বাড়ীর সামনে গিয়ে শাওন কারণ জিজ্ঞাসা করে। তারপর কিছু বুঝে ওঠার আগেই বাড়ীর ভিতর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে শাওনের নাকে বাড়ি দিয়ে তার বাম পাজরে ঢুকিয়ে দেয় আমজাদ। তখন চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় শাওন মাটিতে লুটিয়ে পড়ে। শাওনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় গাবতলী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

গাবতলীতে অটোচালক হত্যায় ৭জনের বিরুদ্ধে থানায় মামলা \ অভিযুক্ত ৩ নারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪