
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের পাচপাইকা গ্রামের আব্দুল বাছেদ ও হেলাল ব্যাপারীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে ঢেউটিন দেয়া হয়েছে। ১৩ফেব্রুয়ারী/২৪ মঙ্গলবার ওই দুই পরিবারকে নিজস্ব তহবিল থেকে ৫বান্ডিল ঢেউটিন দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন ছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, স্থানীয় খলিলুর রহমান খলিল, আল আমিন প্রমূখ। উল্লেখ্য, মাহবুবুর রহমান ছোটন তার স্বাধ্য অনুযায়ী প্রায় সময়ই অসহায় মানুষের পাশে থাকেন। তিনি (ছোটন) কিছু পাওয়ার জন্য নয়, নেশা হিসেবে মানুষের জন্য কাজ করেন। এ ধারা অব্যহত রাখতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

প্রতিবেদক 




















