
ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বিজ্ঞান মেলায় বিচারক মন্ডলীর সন্মানী নিয়ে নয়ছয়সহ নানা অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার অডিটোরিয়ামে গত ২৭ শে জানুয়ারী থেকে ২৮ শে জানুয়ারী দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (৪৫তম বিজ্ঞান মেলা) ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক কুইজ প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং কলেজ অংশ গ্রহন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক n শিক্ষক জানান, কলেজ পর্যায়ে ডোমার মহিলা ডিগ্রি কলেজ প্রথম স্থান অধিকার করলেও প্রথম পুরস্কার না দিয়ে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। কলেজ পর্যায়ে কুইজে কোন পুরস্কার দেওয়া হয়নি। সকাল, দুপুরে কোন আপ্যায়ন করা হয়নি। ইতিপূর্বে ৭০০/ টাকা সন্মানী দেওয়া হলেও এবার ৫০০/ টাকা দেওয়া হয়।
তারা আরও জানান,একই ব্যাক্তি দুই / তিন উপকমিটিতে দায়িত্ব পালন করলেও তাদের একবার সন্মানী দেওয়া হয়। অথচ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম ও একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম দুইবার সন্মানী নেন। ভাওচার নেওয়া হলেও প্রশ্নপত্র প্রনয়নের কোন খরচ দেওয়া হয়নি। অন্য উপজেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুল ও কলেজে অনুষ্ঠান হলেও অত্র উপজেলায় রেডিমেড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়
।এতে খরচ কম করা হয়। অতীতে বিজ্ঞান বিষয়ক কুইজে বিজ্ঞান বিষয়ক শিক্ষক না দিয়ে মানবিক শিক্ষক দিয়ে করা হয়। মেলা নিয়ে কোন প্রচারণা নেই। ফোট সেসনেই সীমাবদ্ধ।
এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন, আলাদা ইভেন্টে আলাদা ভাবে সন্মানী নিতে পারে, তবে শিক্ষকদেরও দেওয়া উচিত ছিল। এখনও সময় শেষ হয়নি। আমি দেখছি।

প্রতিবেদক 




















