
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় উম্মুল মু’মিনীন বালিকা মাদ্রাসায় খতমে মেশকাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন স্থানীয় ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়। সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান, সাবেক কাউন্সিলর ওয়াড বিএনপির সভাপতি মোরশেদ মিটন।
আলহাজ্ব খয়রাত জামানের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম ও প্রতিষ্ঠাতা পরিচালক সুহাইল আহমাদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বগুড়া চকলোকমান মহিলা মাদ্রাসার মুহতামিম মাওঃ আছাফুদ্দৌলা মোকারম, মহাস্থান শাহ সুলতান ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিসিক মালিক সমিতির দপ্তর সম্পাদক নাহিদ হাসান জুয়েল, মোতালেবুর রহমান রাতুল, শিবলু শেখসহ আরো বিভিন্ন অতিথিবৃন্দ। প্রধান মেহমান হিসেবে ওয়াজ ফরমান বগুড়া জামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা ইয়াকুব বিন নাযীর চাটগামী। এছাড়া আরো অন্যান্য ওলামা কেরামগণ ওয়াজ ফরমান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া খায়ের ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















