০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া আদমদীঘিতে বসতবাড়িতে আগুন 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
শিমুল হাসান,, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে।৪ ফেব্রুয়ারি রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের দিঘির পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায়, রবিবার সকালে কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে আসেন দুই ভাই আমজাদ ও দেলোয়ার হোসেন। এরপর দুপুরে খাবারের জন্য তাদের স্ত্রীরা বাড়ির উঠানে এসে রান্না করছিলেন। হঠাৎ বাড়িতে কোথায় থেকে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বাড়ির আসবাবপত্র সহ গচ্ছিত টাকা ভষ্মীভূত হয়ে যায় বলে জানান পরিবারের লোকজন। আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে শত্রুতামূলক ভাবে কেউ এই কাজটি করেনি। তাদের কোন অভিযোগ নেই। তাদের দাবী ক্যাশ টাকা ৩লাখ ৫০ হাজার ও বাড়ির আসবাবপত্র মিলে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া আদমদীঘিতে বসতবাড়িতে আগুন 

প্রকাশিত: ১২:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪