
আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর লেখক সংঘের ২য় পাক্ষিক অধিবেশন ৩ ফেব্রুয়ারি শনিবার বিকালে শেরপুর শহরের শান্তিনগরে একটি সাপ্তাহিক পত্রিকা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল। সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন কবি আব্দুস সামাদ, কবি মীর এনামুল হক, কবি জীবন সাহা, নূর রাব্বিজা, কৌশল ভট্টাচার্য বিজয়, শাহনাজ পারভীন, নাছিমা আকতার জাহান আলো, আশরাফ আলী, উম্মে আফিয়া আনজুম তালুকদার, মোছা. সুমাইয়া খাতুন প্রমুখ।
শেষে সাহাব উদ্দিন হিজলের সম্পাদনায় সাহিত্য শিল্পের কাগজ বাতায়নের ১২ তম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।

প্রতিবেদক 




















