০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সোনালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চুক্তি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবা গ্রহীতা বিভিন্ন স্কুল-কলেজের বেতন, ফি ও চার্জ আদায় এবং ওয়েব বেইজড স্পট ক্যাশ বৈদেশিক রেমিট্যান্স রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখার মাধ্যমে প্রদানের লক্ষে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ০১ ফেব্রুয়ারি/২৪ সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মোঃ নুরূন নবী, কাজী মোঃ মফিজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম, মুখলেসুর রহমান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে ঘরে বসে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ হতে দিন-রাত ২৪ ঘণ্টা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সেবাগ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ৩৮৩টি শাখার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহকগণ বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

সোনালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চুক্তি

প্রকাশিত: ০২:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪