
আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রায় ২শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপতি শাহজামাল সিরাজী, মুন্সী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ আল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার সব সময় গরীব দু:খী মানুষের পাশে রয়েছে। আগামীতে সরকার সাধারণ মানুষের পাশে থাকবে।

প্রতিবেদক 




















