০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

আদমদীঘি প্রতিনিধি: নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি দল। বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর এলাকার একটি আলুর ক্ষেত থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ১০টায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাত সোয়া ১১টার দিকে নওগাঁ জেলার সদর থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চাকলা-শ্যামপুর রাস্তার পাশে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ওয়ান শুটারগানগুলো সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার 

প্রকাশিত: ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪