
মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার বগুড়া গাবতলীর মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) হাফিজার রহমান টোনা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামানসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রফি নেওয়াজ খান রবিন। এছাড়া তিনি (রবিন) নবনির্মিতি চারতলা ভবনের ফিতা কেটে উদ্বোধন করেন। শেষে শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের উন্নতি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মুক্তারুজ্জামান মুক্তার।

প্রতিবেদক 




















