০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ছিনতাইকারীর আঘাতে আহত অটোরিকশা চালকের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
শিমুল  হাসান,, আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীর আঘাতে আহত রুবেল হোসেন (২৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুবেল হোসেন উপজেলার নশরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সারাদিন ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তাঁর মালিকের কাছে ভাড়ার টাকা জমা দিতে বাড়িতে ফিরেন রুবেল হোসেন। গত শনিবার রাতেও তিনি ভাড়ার টাকা দিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে কোদবাবুর নামক স্থানে পৌঁছামাত্র ৪/৫জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ এবং বেধড়ক মারপিট করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এতেকরে গুরতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলো অটোরিকশা চালক রুবেল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর তার অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ছিনতাইকারীর আঘাতে আহত অটোরিকশা চালকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪