
মুহাম্মাদ আবু মুসাঃ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর তরফসরতাজ সিনিয়র ফাজিল (স্নাতক) মাদ্রাসায় কামিলয়ে উন্নতি করনের উদ্বোধন করা হয়েছে। এছাড়া সবক এর উদ্বোধনও করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু। মাদ্রাসার সভাপতি নুরেজ্জামান সিদ্দিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আলমগীর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার রাশেদা খানম, তরফসরতাজ মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাগবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, বাটাতন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিলসহ বিভিন্ন মাদ্রাসার সাবেক ও বর্তমান প্রধান, মাদ্রাসা কমিটির সাবেক ও বর্তমান সভাপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ।

প্রতিবেদক 




















