
সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৭ (গাবতলী-শাজাহাপুর) আসনের নব-নির্বাচিত এমপি ডাঃ মোস্তফা আলম নান্নুকে গত ১৫ই জানুয়ারি রাতে সোনালী জেনারেল হাসপাতালে গিয়ে সৌজন্য সাক্ষাত ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সিএইচসিপি এসোসিয়েশন গাবতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিএইচসিপি এসোসিয়েশন গাবতলী উপজেলা শাখার সভাপতি তৌফিকুর রহমান রনি, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, অন্যান্য সিএইচসিপিদের মধ্যে মশিউর রহমান বিপ্লব, মাহবুবুর রহমান, জিয়াউর রহমান, আব্দুর রজ্জাক, আব্দুল্লা আল মামুন, মামুনুর রশিদ জেপু, রুপক, ফারহান ইয়াসমিন, সিরাজুম মনিরা, শামিমা নাছরিন, আব্দুল হান্নান, ইয়াসিন আলী প্রমূখ।

প্রতিবেদক 




















