
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু’র পক্ষে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার গাবতলীর নেপালতলীতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু। ভোট প্রার্থনাকালে বর্তমান সরকারের নানা মুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা আনতে হবে বলে উপস্থিত সকলকে জানান। এ সময় উপস্থিত ছিলেন লিটন মেম্বার, বাদশা মেম্বার, সাবানা আক্তার মেম্বার, শফিকুল মেম্বার, বজলু মিয়া প্রমুখ।

প্রতিবেদক 




















