০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপি জামায়াতের চারজন গ্রেফতার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ
ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সালগ্রামের মৃত কায়ছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫২), গোবিন্দপুর গ্রামের তাজতুল্ল্যার ছেলে ওয়াজেদ আলী (৫০), বিহিগ্রামের আস্তেস আলীর ছেলে চাঁপাপুর ইউপির সদস্য মুক্তার আলী ((৩২) ও বড়িয়াবার্তা গ্রামের কিয়ামত আলীর ছেলে আব্দুল হাকিম ((৪৯)। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ ও ৯ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ কর্মসুচী চলাকালে গ্রেফতারকৃতরাসহ আরো অনেকে পুর্ব ঢাকারোড এলাকায় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকা সৃষ্টি করে গাড়ীর গ্লাস ভাংচুরসহ পুর্ব ঢাকারোড আওয়ামীলীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র
ভাংচুর, পেট্রেল বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে পরদিন ২০ ডিসেম্বর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নাশকতা মামলায় বিএনপি জামায়াতের চারজন গ্রেফতার

প্রকাশিত: ০১:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩