
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় মিছিল বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগন।

প্রতিবেদক 




















