
শিমুল হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে একটি ঘরে মাদক সেবনের দায়ে তিনজনকে প্রত্যেককে চারদিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো. আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের আফছার প্রামানিকের ছেলে ফারুক হোসেন (২৮), আফিছ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (২৮) ও তাইজুল হোসেনের একরাম হোসেন (২৫)। সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই রায় দেন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের নিমতলা নামক স্থানে জনৈক এমরান হোসেনের একটি টিনসেড ঘরে এক শ্রেনির পেশাদারী মাদক কারবারি ও জুয়াড়ি দীর্ঘ দিন যাবত মাদক সেবন ও তাসের মাধ্যমে জুয়া খেলা চালিয়ে আসছিল। গত রোববার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক হজরত আলী ফোর্সসহ সন্ধ্যা সাড়ে ৭টা ওই স্থানে অভিযান চালিয়ে ফারুক হোসেন, আব্দুর রশিদ, একরাম হোসেন ও আরিফুল ইসলাম নামের চারজন মাদক সেবনকারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরদিন গতকাল সোমবার
আরিফুল ইসলাম নামের একজনকে ছেড়ে দিয়ে অপর তিনজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে
ভ্রাম্যমান আদালত এই রায় দেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দন্ডপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 




















