০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় সান্তাহার পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি(বগুড়া) প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি মোমতাজ আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ নভেম্বর) দুপুরে সান্তাহার পৌর শহরের পৌওতা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । মোমতাজ আলী পোঁওতা গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে এবং সান্তাহার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদমদীঘি থানার একটি নাশকতা মামলায়  রোববার দুপুরে সান্তাহার পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোমতাজ আলীকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে । উল্লেখ্য গত ৮ নভেম্বর রাতে উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকায় আওয়ামীলীগ অফিসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনায় উপজেলা এবং সান্তাহার পৌর বিএনপ’র ৫৯ নেতা কর্মীর নামে আদমদীঘি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয় । এ পর্যন্ত উপজেলায় সাত  বিএনপি নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নাশকতা মামলায় সান্তাহার পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশিত: ০১:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩