
মুহাম্মাদ আবু মুসাঃ ২০নভেম্বর/২৩ সোমবার হরতাল চলাকালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজমল হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুন আর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মোরশেদ মিল্টন ও এনামুল হক নতুন ছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগরসহ বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সহ সভাপতি জুলফিকার হায়দার গামার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। শেষে দোয়া মাহফিলে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















