
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেনযাত্রীর ল্যাগেজ চুরির সময় দুইজনকে জনতা আটক করে
রেলওয়ে থানায় সোর্পদ করেছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০ টায় সান্তাহার স্টেশনের ৪নং
প্লাটফরমে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নওগাঁ জেলা সদরের মির্জাপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাজু মিয়া (২৮) ও আদমদীঘির সান্দিড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মুজাফফর হোসেন (৪০)। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানান, গত বৃহস্পতিবার রাত ১০ টায় সান্তাহার স্টেশনের ৪নং
প্লাটফরমে অপেক্ষামান যাত্রীর ল্যাগেজ ব্যাগ চুরি করার সময় যাত্রী ও স্থানীয় জনতা উল্লেখিত দুই
চোরকে হাতেনাতে আটক করার পর রেলওয়ে থানায় সোর্পদ করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক 




















