
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : “সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক র্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুস
ছালাম, সভায় উপস্থিত ছিলেন. পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বহুমুখী সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ।
এবার আদমদীঘি সদরের বহুমুখি মডেল সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসানসহ
উপজেলা ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

প্রতিবেদক 




















