
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সারা দেশের ন্যায় এ দিবস উপলক্ষে ১’লা নভেম্বর বুধবার সকালে ”স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে একটি রেলী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা’র সভাপতিত্বে আলোচনা সভায় রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন ইজদানী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুদীপ কুমার পাল প্রমুখ।
এসময় সমাবেশে উপজেলার সকল দফতরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও গাভী পালন প্রশিক্ষণার্থীদের মাঝে গাভী পালনের জন্য লোন প্রদান করা হয়েছে।

প্রতিবেদক 




















